জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা সদরের জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাবেক সাধারণ সম্পাদক চিত্রশিল্পী প্রণব বনিক ও জগন্নাথপুর বাজার ব্যবস্থাপনা কমিটির সাবেক সাধারণ সম্পাদক আফিজ উদ্দিনের অকাল মৃত্যুতে বাজার বণিক সমিতি ও ব্যবস্থাপনা কমিটির যৌথ উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে জগন্নাথপুর মধ্যবাজারে বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইয়ার সভাপতিত্বে ও সাবেক সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক তাজউদ্দিন আহমদের পরিচালনায় এতে স্বাগত বক্তব্য দেন জগন্নাথপুর বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদক জাহির উদ্দিন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন বণিক সমিতির সাবেক সভাপতি আলাউদ্দিন ভুইয়া, আবদার মিয়া ভুইয়া, ডা. আব্দুল আহাদ, প্রণয় সুত্রধর খোকন, মাওলানা মুফতি গিয়াস উদ্দিন, সাবেক পৌর কাউন্সিলর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লুৎফুর রহমান, পৌর কাউন্সিলর দীপক গোপ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি ছালিক আহমদ পীর, বণিক সমিতির সাধারণ সম্পাদক জুনেদ আহমদ ভুইয়া, বাজার ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক লিটন মিয়া, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান, আব্দুল হাসিম, ইকবাল হোসেন জুয়েল, পিনু বণিক, জাহাঙ্গীর আলম প্রমুখ।