জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর থানা পুলিশ অভিযান চালিয়ে দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতা হলেন, উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের গন্ধর্বপুর গ্রামের মৃত ছায়াদ আলীর পুত্র সিতাব আলী (৩০) ও একই ইউনিয়নের নোয়াগাও গ্রামের মতৃ আব্দুল জব্বারের পুত্র মুকিত মিয়া (৪২)। সোমবার তাদেরকে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানার এস,আই আব্দুস সালাম ও এ,এস,আই শাহ জামালের নেতৃত্বে পুলিশ রানীনগর এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের দেহ তল্লাশী করে ১০০ গ্রাম গাজাঁ ও ২ বোতল চোলাই মদ উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুরছালিন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা হয়েছে।