- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছেন। তাদেও মধ্যে দুই জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। অপর তিন জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। জানা যায়, মোহাম্মদপুর গ্রামের ছৈইল মিয়া সাথে একই গ্রামের হবিবুর রহমান গবি মিয়ার পক্ষের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে রবিবার বিকেলে দু’পক্ষের লোকজনের মধ্যে প্রথমে কথা-কাটাকাটি ও পরে দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এতে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন।
গুরুতর আহত রানা মিয়া (২৬) ও তোফায়েল আহমেদ (২৫) কে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক রফিকুল ইসলাম জানান, আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের মধ্যে বিরোধ চলছে যার জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

  • [১]