- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে দুর্বৃত্তদের হামলায় যুবক আহত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরে দুর্বূত্তদের হামলায় এক যুবক গুরুতর আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। তাকে আশংকাজনক অবস্থায় সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রবিবার রাত ৮টার দিকে এ ঘটনাটি ঘটেছে।
এলাকাবাসী জানান, পৌরশহরের হবিবপুর আশিঘর এলাকার বাসিন্দা আফু মিয়ার পুত্র মিলাদ হোসেন কে রোববার রাতে স্থানীয় হাসপাতাল পয়েন্টে একদল দুর্বৃত্তরা অতর্কিতভাবে হামলা চালিয়ে ধারালো অস্ত্র নিয়ে কুপিয়ে তাকে  আহত পরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় লোকজন          
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।   
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) মইন উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরির্দশন করেছি। এব্যাপারে থানায় এখনো কেউ কোন অভিযোগ করেনি।

  • [১]