জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের কবিরপুর গ্রামের দরিদ্র কৃষক আখছুল মিয়ার মেয়ে জগন্নাথপুর ডিগ্রী কলেজে ছাত্রী রুমেনা বেগমের ধর্ষণকারীকে ধরিয়ে দিতে ২০ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন ইউনিয়নের লন্ডন প্রবাসি আনা মিয়া। রবিবার তিনি তার নিজ ফেসবুক আইডিতে অভিযুক্ত ধর্ষক ইউনুছ মিয়ার ছবি সংম্বলিত স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘কলেজ ছাত্রীর এই কুকুর ধর্ষককে কেউ যদি ধরিয়ে দিতে সহায়তা করেন, আমার পক্ষ
থেকে তাকে ২০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করব। পাটলী ইউনিয়নে হবে না কোন ধর্ষককের ঠিকানা’। এরপর তিনি আরেকটি স্ট্যাটাস দিয়ে লিখেন, ‘কোন নেতারা যেন তদবিরে লিপ্ত না হন’।
এদিকে কলেজছাত্রীর আত্মহত্যার ঘটনায় বিচার ও অপরাধীদের গ্রেফতারের দাবিতে আজ সোমবার জগন্নাথপুর ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করবে।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, কলেজছাত্রীর ধর্ষণের মামলার আসামীদের ধরতে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়েছে।
প্রসঙ্গত’ ২৫ জুলাই পাটলী ইউনিয়নের চকাছিমপুর গ্রামের আবু মিয়ার ছেলে ইউনুছ মিয়া কলেজ ছাত্রী রুমেনা ধর্ষণের শিকার হয়। এতে ওই ছাত্রী বিষপানে আত্মহত্যা করে। এ ঘটনায় ধর্ষকসহ ৬জনকে আসামী করে থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলার কোন আসামী ধরা পড়েনি।