- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে নকল নবিশের কলম বিরতি চলছে

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার নকলনবিশেরা কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে স্কেলভূক্ত করাসহ চাকুরী স্থায়ীকরণ ও ১২ মাসের বকেয়া বেতন আদায়ের দাবিতে সারা দেশের ন্যায় ২৪ এপ্রিল থেকে কলম বিরতি কর্মসূচি পালন করে যাচ্ছে। ২৮ এপ্রিল পর্যন্ত তাদের কর্মসূচি চলবে বলে জানিয়েছেন নকলনবিশেরা।
কর্মসূচীতে নেতৃত্ব দেন জগন্নাথপুর উপজেলা সাবরেজিষ্ট্রি অফিসের নকলনবিশ পিযুষ রায়, সাবিত্রী রায়, মৌসুমী রায়, কোহিনুর আক্তার, গৌরি চক্রবর্তী, প্রদীপ চক্রবর্তী, শাওন রায় প্রমুখ।

  • [১]