- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে নতুন আক্রান্ত চারজন হোম আইসোলেশনে

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে করোনাভাইরাসে নতুন আক্রান্ত চারজনকে হোম আইসোলেশনে রাখা হয়েছে। বৃহস্পতিবার জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের একটি মেডিকেল টিম আক্রান্তদের প্রাথমিক পরীক্ষা শেষে স্বাস্থ্যবার্তা প্রদান করে তাদেরকে হোম আইসোলেশনে থাকার নির্দেশ দেন। এসময় আক্রান্তদের পরিবারের লোকজনদের হোম কোয়ারেন্টাইনের আইন মানার জন্য নির্দেশনা দেয়া হয়।
আক্রান্তরা হলেন পৌর শহরের জগন্নাথপুর বাসুদেব বাড়ি এলাকার বাসিন্দা দুইজন, রানীগঞ্জের শিবগঞ্জ গ্রামে একজন এবং পাইলগাঁও ইউনিয়নের সুনাতুলা গ্রামে একজন। গত বুধবার রাতে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার পর তাদের রিপোর্ট পজিটিভ আসে।
জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর বলেন, জগন্নাথপুরে মোট করোনায় আক্রান্ত হয়েছেন ১২৩ জন। এরমধ্যে নতুন ৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১১১ জন। আক্রান্ত ১২ জন হোম আইসোলেশনে আছেন।

  • [১]