জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও হিসেবে যোগদান করছেন পদ্মাসন সিংহ। এছাড়াও আর সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন অনুপম দাস। মঙ্গলবার বিকেলে তাঁরা যোগদান করেন।
বিদায়ী জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (পদোন্নতিপ্রাপ্ত) মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক মেহেদী হাসান তাদেরকে দায়িত্ব বুঝিয়ে কর্মস্থল ত্যাগ করেছেন।
৩৩তম বিসিএস এর কর্মকর্তা পদ্মাসন সিংহ তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন। তিনি মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আদমপুর গ্রামের বাসিন্দা।
অপরদিকে ৩৫তম বিসিএস কর্মকর্তা অনুপম দাস চট্টগ্রাম জেলা প্রশাসক কার্যালয় থেকে সুনামগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেছেন। মঙ্গলবার তিনি সহকারী কমিশনার (ভূমি) শূন্য পদে যোগদান করেন। বিকেলে উপজেলার বিভিন্ন শ্রেণিপেশার মানুষ তাদেরকে বরণ করেন।
নবাগত জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা পদ্মাসন সিংহ দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন।