- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে নদী খননের দাবি জানিয়েছেন কৃষকরা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ফসলহারা কৃষকরা নদী খননের জোর দাবি এবং পানি উন্নয়ন বোর্ডের দুনীর্তিবাজ কর্মকর্তা কর্মচারী, ঠিকাদার ও পিআইসিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করার জন্য সরকারের প্রতি আহবান জানিয়েছে কৃষকরা। মঙ্গলবার বিকেলে জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের নলুয়া বাজারে উপজেলা হাওর উন্নয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত কৃষি, কৃষক, ও হাওরের নিরাপত্তা বিষয়ক সভায় এমন এই দাবি করেছেন নলুয়া হাওরের দুইপাড়ের  ৪ শতাধিক কৃষক।
হাওর উন্নয়ন পরিষদের সভাপতি শহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সিদ্দিকুর রহমানের পরিচালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা পরিষদের সদস্য সৈয়দ ছাব্বির আহমদ, ইউপি চেয়ারম্যান আবদুল হাসিম, সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম খছরু, মুক্তিযোদ্ধা আব্দুল হাফিজ, গ্রামের মুরব্বী আকিক মিয়া, সাবেক ইউপি সদস্য আতাউর রহমান, কবি আলতাব হোসেন গ্রামের মুরব্বী কৃষক নুরুল হক, মাসুক মিয়া, মিজানুর রহমান প্রমুখ।
সভায় বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড কর্তৃক উপজেলার সর্ব বৃহৎ নলুয়া হাওরের দুর্বল বেরিবাঁধের কারণে হাওরের কাঁচা, আধা পাকা ফসল পানিতে তলিয়ে যায়। টানা দুই বছর ফসল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন কৃষক পরিবার। এর মধ্যে ভরা মৌসুমে হঠাৎ করে হাওরের মাছ মরে যাওয়ার অসহায় হয়ে পড়েন হাওরপারের মানুষ।  
বক্তারা স্থানীয় নদীগুলো খনন করে হাওরের ফসলরক্ষায় সরকারকে এগিয়ে আসার দাবি জানান। হাওরের বেরিবাঁধ নির্মাণে যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে এখন কোনো ব্যবস্থা গ্রহণ না করায় কৃষকরা ক্ষোভ প্রকাশ করে বলেন দ্রুত দুর্নীতিবাজদের গ্রেফতার করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হোক।

  • [১]