- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে নারীসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে চোলাইকৃত মদসহ ৪ জনকে আটক করে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী। শনিবার উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের হিলালপুর গ্রাম এ ঘটনা ঘটে। আটককৃতরা হলেন ওই ইউনিয়নের হিলালপুর গ্রামের কর্নদা দাসের স্ত্রী প্রীতি রানী দাস (৪০), মৃত রায় চান দাসের স্ত্রী পুতুল রানী দাস (৬০), সুজিত দাসের স্ত্রী সবিতা রানী দাস (৪০) ও মৃত নিপেন্দ্র দাসের ছেলে ধীরেন্দ্র দাস (৬০)।
স্থানীয় এলাকাবাসী জানান, আটকৃতরা দীর্ঘ দিন ধরে দেশীয় মদের ব্যবসা করে আসছিল। এলাকাবাসী শনিবার সকাল ১০ টায় দিকে নিজ বাড়িতে তাদেরকে মদসহ আটক  করে রাখে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে তাদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের নিকট থেকে ৮ লিটার মদ ও মদ তৈরিতে ব্যবহৃত গুড় উদ্ধার করা হয়।
জগন্নাথপুর থানার এসআই আশরাফ উদ্দিন জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে এলাকায় দেশীয় মদ তৈরি করে ব্যবসা করে আসছিল বলে অভিযোগ রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুুতি চলছে।

  • [১]