- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে নারী উদ্যোক্তা মেলা শুরু

জগন্নাথপুর অফিস
তৃণমূল নারী উদ্যোক্তা সোসাইটি (গ্রাসরুটস) এর উদ্যোগে জগন্নাথপুর উপজেলা সদরে আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে ১৫দিনব্যাপী কুটির শিল্প মেলা শুরু হয়েছে। মঙ্গলবার মেলার উদ্বোধন করেন জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাছুম বিল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, তৃণমূল নারী উদ্যোক্তার জাতীয় সমন্বয়কারী অনিতা দাশ গুপ্তা, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, জগন্নাথপুর টুয়েন্টিফোর ডটকম’র বিশেষ প্রতিনিধি আজহারুল হক ভূইয়া প্রমুখ।

  • [১]