- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে নারী নির্যাতন মামলার আসামিসহ তিন আসামি গ্রেফতার

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে গ্রেফতারি পরোয়ানাভূক্ত দুই আসামিকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়ছে। জগন্নাথপুর থানা পুলিশ সূত্র জানায়, রবিবার অভিযান চালিয়ে উপজেলার নোয়াগাঁও নোয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের ছেলে আকিক মিয়াকে জিআর মামলার গ্রেফতারি পরোয়ানাভূক্ত আসামি হিসেবে জগন্নাথপুর থানা   
পুলিশ নিজ বাড়ি থেকে গ্রেফতার করে।
অপরদিকে উপজেলার শ্যামারগাঁও গ্রামের ইছকন্দর আলীর ছেলে দুদু মিয়াকে ননজিআর মামলার  গ্রেফতারী পরোয়ানাভূক্ত আসামি হিসেবে গ্রেফতার করেন। এদিকে জগন্নাথপুর থানার এসআই আব্দুস সালাম মিয়ার নেতৃত্বে থানা পুলিশ অভিযান চালিয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা মামলার আসামী রানীগঞ্জ ইউনিয়নের গর্ন্ববপুর গ্রামের মৃত ছরকুম উল্যাহর ছেলে হেলন মিয়াকে রবিবার ভোরে গ্রেফতার করে।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. মুরসালিন জানান, গ্রেফতারি পরোয়ানাভূক্ত দুই আসামি ও নারী ও শিশু নির্যাতন দমন আইনের এক আসামিসহ তিনজনকে রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে।

  • [১]