জগন্নাথপুর অফিস
নিরাপদ সড়ক চাই জগন্নাথপুর উপজেলা শাখার উদ্যোগে জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে শনিবার পৌর শহরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে স্থানীয় কার্যালয়ে নিসচার’র উপজেলা শাখার সভাপতি জাহেদ আহমদের পরিচালনায় এক আলোচনা সভায় মিলিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য সুইনজনবর কাউন্সিলর ও কমিউনিটি নেতা আব্দুল আলিম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌরসভার প্যানেল মেয়র শফিকুর হক। অন্যান্যের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক হুমায়ুন কবির, নিরাপদ সড়ক চাই সিলেট জেলার কার্যকরী কমিটির সদস্য আলী আহসান হাবিব, নিসচার উপজেলা শাখার সিনিয়র সহ সভাপতি মামুর আহমদ, সায়েক আহমদ, যুগ্ম সম্পাদক আনোয়ার হোসেন আহনার, জয়নুল হক জয়, সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান তালুকদার, যুব বিষয়ক সম্পাদক জালাল হোসেন, রুহেল মিয়া, শাহ আলম, নাঈম, জিয়াউর হক জিয়া, নাহিদ আহদ, মঈন আহমেদ, ছামির মিয়া, আশিক, মাহিন প্রমুখ।