জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রামে এক যুবকের সন্ত্রাসী হামলায় মহিলাসহ ছয় ব্যক্তি আহত হয়েছেন। জানা গেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথাকাটাকাটির এক পর্যায়ে উত্তেজিত হয়ে যুবক একই গ্রামের মহিলাসহ ছয় ব্যক্তিকে লাটি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, বাউরকাপন গ্রামের মৃত আব্দুস ছালামের পুত্র সিদ্দিকুর রহমানের সাথে
রবিবার দুপুরে তুচ্ছ বিষয় নিয়ে একই গ্রামের নেপাই দাসের কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে যুবক সিদ্দিকুর রহমান একই গ্রামের প্রতিভা রানী পাল (৬৫) ভূষন দাস (৫৮), আরতি রানী দাস (৫৫),মনি রানী পাল (২৭), পূর্নিমা পাল (৬), নেপাই দাস(৫৫)কে লাটি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেন। পরে এলাকাবাসী তাদেরকে উদ্ধারকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানা পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে।
জগন্নাথপুর থানার এসআই খায়েমুল হক জানান, এঘটনায় এখনো মামলা হয়নি। উভয় পক্ষকে থানায় আসতে বলা হয়েছে।