- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে নির্বাচনী প্রস্তুুতি সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়নে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে একটি প্রস্তুুতি সভা বৃহস্পতিবার দুপুরে জগন্নাথপুর থানার উদ্যোগে থানা চত্বরে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরসালিন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার হারুণ অর রশিদ, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা পরিষদ   চেয়ারম্যান আকমল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হুমায়ুন কবির, জগন্নাথপুর পৌরসভার মেয়র আলহাজ্ব আব্দুল মনাফ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা নির্বাচনের রির্টানিং অফিসার  রফিকুল ইসলাম,রির্টানিং অফিসার জয়নাল আবেদীন, রির্টানিং অফিসার আসাদুজ্জামান, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রির্টানিং অফিসার গোলাম সারওয়ার, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, উপজেলা যুবলীগ সভাপতি কামাল উদ্দিন, সংবাদকর্মী আব্দুল হাই শাহাজাহান প্রমুখ। এর আগে এক প্রবাসীর অর্থায়নে জগন্নাথপুর থানায় সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধন করেন পুলিশ সুপার।

  • [১]