স্টাফ রিপোর্টার
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দ্বীপক কান্তি দে দিপালের পক্ষে নৌকা প্রতীকে প্রচার-প্রচারণা ও গণসংযোগ করেছেন জেলা যুবলীগের আহবায়ক কমিটির নেতৃবৃন্দ।
বুধবার দুপুরে জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপলের নেতৃত্বে জেলা, উপজেলা ও স্থানীয় ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীরা প্রচারণায় অংশ নেন।
যুবলীগ নেতৃবৃন্দ দলীয় চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দিপালকে সাথে নিয়ে প্রথমে কলকলিয়া বাজারে নৌকা প্রতীকের লিফলেট বিতরণ করেন এবং সবাইকে নৌকার পক্ষে ভোট দেয়ার আহবান জানান। যুবলীগের নেতাকর্মীদের সাথে প্রচার-প্রচারণা ও গণসংযোগে অংশ নেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সহ সভাপতি সজীব রঞ্জন দাশ।
বাজারের প্রচারণা শেষে কলকলিয়া বাজারের প্রধান নির্বাচনী কার্যালয়ে দলীয় নেতাকর্মীদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করেন জেলা যুবলীগ নেতৃবৃন্দ।
ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজানের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা যুবলীগের আহবায়ক খায়রুল হুদা চপল, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চেয়ারম্যান প্রার্থী দ্বীপক কান্তি দে দিপাল, জেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য নুরুল ইসলাম বজলু, সবুজ কান্তি দাস অ্যাড. কল্লোল তালুকদার চপল, শীতেশ তালুকদার মঞ্জু, অ্যাড. রওনক আহমদ, যুবলীগ নেতা অ্যাড. আমিরুল হক, জগন্নাথপুর উপজেলা যুবলীগের সভাপতি কামাল আহমেদ, সহ-সভাপতি মাহবুবুর রহমান ভূইয়া,সাধারন সম্পাদক আবুল হোসেন লালন,সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন মুন্না, প্রচার সম্পাদক আজহারুল হক ভূইয়া শিশু, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইব্রাহিম আলী, কোষাধ্যক্ষ মহিউদ্দিন মহি, সহ সম্পাদক জাবেদ তালুকদার, যুবলীগ নেতা আবদুল লতিফ, পৌর যুবলীগ নেতা সিদ্দিকুর রহমান, আকমল হোসেন, ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আব্দুল আহাদ, যুবলীগ নেতা শিপন আহমেদ, কামরুল ইসলাম প্রমুখ।
পরে জেলা যুবলীগ নেতৃবৃন্দ মজিদপুর পয়েন্টে স্থানীয় লোকজনকে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান এবং খাসিলা গ্রামের শিপন আহমদের বাড়িতে স্থানীয় লোকজনের সাথে উঠান বৈঠকে মিলিত হন। বৈঠকে উপস্থিত ছিলেন গ্রামের কাহার মিয়া, ইরশাদ মিয়া, নূর মিয়া, ধন মিয়া, পৌরষ মিয়া, ফয়জুল মিয়া, পয়েল মিয়া, এয়র মিয়া প্রমুখ।
জেলা যুবলীগ নেতৃবৃন্দ কলকলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় প্রার্থী দ্বীপক কান্তি দে দিপালের পক্ষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকার বিজয় নিশ্চিত করতে যুবলীগের সকল নেতাকর্মীকে দ্বীপক কান্তি দে দিপালের পাশে থেকে কাজ করার অনুরোধ করেন।