- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে নির্বাচনী বিরিয়ানির দাম বেড়েছে

জগন্নাথপুর অফিস
প্রবাসী অধ্যুষিত জগন্নাথপুরে নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করে প্রার্থীদের চলছে ভূরিভোজের আয়োজন। ফলে উপজেলা সদরের সবকটি রেস্তুরায় বিরিয়ানীর দাম বেড়ে গেছে। প্রার্থীরা আচরণ বিধি লঙ্গন করে মিছিল সহকারে উপজেলায় এসে বিরিয়ানী দিয়ে সমর্থকদের আপ্যায়ন করান। গত তিন দিনে উপজেলা সদরের সবকটি রেস্তুরায় ছিল উপচেপড়া ভিড়। ভিড় সামাল দিতে রেস্টুরেন্ট মালিকদের হিমশিম খেতে হয়েছে। চাহিদা বেড়ে যাওয়ায় ৯০ টাকার বিরিয়ানী ১২০ থেকে ১৫০ টাকায় ক্রয় করতে হয় প্রার্থীদের।  নির্বাচনী বিরিয়ানী খাওয়া নিয়ে উপজেলায় তোলপাড় হলেও আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগে কাউকে জরিমানা করা হয়নি। চেয়ারম্যানদের পাশাপাশি মেম্বার ও সংরক্ষিত মহিলা মেম্বার  প্রার্থীরা আচরণ বিধি লঙ্ঘন করে সমর্থকদের যার যার সাধ্যমতে আপ্যায়ন করান। একজন চেয়ারম্যান প্রার্থী নাম প্রকাশ না করার শর্তে জানান, মনোনয়নপত্র দাখিলের দিন বিরিয়ানীসহ আপ্যায়ন বাবদ তার দুই লাখ টাকা বিল দিতে হয়েছে।  উপজেলা সদরের তালুকদার  রেষ্টুরেন্টের মালিক নেহার তালুকদার বলেন, নির্বাচন উপলক্ষে গত কয়েকদিনে বেশ ভাল বিরিয়ানী বিক্রি হয়েছে। একই কথা জানিয়েছেন মিতালী রেষ্টুরেন্টের মালিক মকবুল হোসেন ভূঁইয়া। মকবুল জানান,প্রার্থী সমর্থকদের উপচেপড়া ভিড়ে শৃঙ্খলা কিছুটা বিনষ্ট হলেও ব্যবসা ভাল হয়েছে। শুধু এ দুটি রেস্তুুরা নয় উপজেলা সদরের সবকটি রেস্তুরায় নির্বাচনী বিরিয়ানী ব্যবসা ভাল হয়েছে। গতকাল মঙ্গলবার যারা আচরণ বিধি লঙ্ঘন করে মনোনয়নপত্র দাখিল করেছেন তাঁরা হলেন সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ বিদ্রোহী প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী তৈয়ব মিয়া। তিনি মোটর সাইকেল ও অটোরকিশা দিয়ে সমর্থকদের উপজেলা সদরে নিয়ে এসে আপ্যায়ন করান। কলকলিয়া ইউনিয়নের বিএনপি মনোনিত চেয়ারম্যান প্রার্থী যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব রফিক মিয়া মোটর সাইকেল শো-ডাউনের মধ্য দিয়ে কর্মী সমর্থকদের নিয়ে উপজেলা সদরে এসে মনোনয়ন পত্র দাখিল করেছেন। আরেক বিএনপি মনোনিত প্রার্থী রানীগঞ্জ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী সামছুল ইসলাম ও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের বিএনপির প্রার্থী আব্দুর রব শো-ডাউনের মাধ্যমে মনোনয়ন জমা দেন এবং কর্মীদের বিরিয়ানী দিয়ে আপ্যায়ন করান।  অপর দিকে স্বতন্ত্র প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান হারুনুর রাশিদ সহ¯্রাধিক লোকজন নিয়ে মিছিল সহকারে মনোনয়ন ফরম দাখিল করেছেন। শো-ডাউনের মাধ্যমে আচরণ বিধি লঙ্ঘন করে তিনি মনোনয়ন পত্র জমা দিয়েছেন।  
জগন্নাথপুর উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদ নির্বাচনের প্রধান সমন্বয়ক ইউএনও মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, নির্বাচনী আচরণ বিধি যারা লঙ্ঘন যারা করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। তিনি বলেন, আচরণ বিধির লঙ্ঘনের বিষয়ে ব্যবস্থা নিতে একজন  ম্যাজিষ্ট্রেট  সার্বক্ষণিক তদারকির দায়িত্বে থাকবেন।  

  • [১]