- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে নির্বাচন পরবর্তী সংঘর্ষ- সৈয়দপুরে গুলাগুলি, উপজেলা চত্বরে পুলিশের ফাঁকা গুলি

জগন্নাথপুর অফিস
সুনামগঞ্জের সৈয়দপুর-শাহাড়পাড়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে গুলাগুলি এবং উপজেলা পরিষদ চত্বরে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীর সমর্থক ও পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় পুলিশ ২ রাউ- ফাঁকা গুলি ছুড়েছে। পৃথক পৃথক এই দুটি ঘটনা শনিবার রাত সাড়ে ৮ টা থেকে পৌনে নয়টার মধ্যে ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত সাড়ে আটটায় সৈয়দপুর-শাহাড়পাড়া ইউনিয়নের বুধরাইল কেন্দ্রে আওয়ামী লীগ প্রার্থী আবুল হাসান ও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী তৈয়ব কামালী’র সমর্থকদের মধ্যে ফলাফল ঘোষণা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া এবং গুলাগুলির ঘটনা ঘটে। তবে কেউ আহত বা গুলিবিদ্ধ হওয়ার খবর জানা যায়নি।
রাত পৌনে নয়টায় জগন্নাথপুর উপজেলা পরিষদ চত্বরে উপজেলার চিলাউড়া-
হলদিপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হারুনুর রশিদের সমর্থকরা মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। এসময় পুলিশ ও মিছিলকারীদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হয়। পুলিশ পরিস্থিতি সামাল দিতে ২ রাউ- ফাঁকা গুলি ছুঁড়েছে।
পুলিশ সুপার হারুনুর রশিদ জানান, সৈয়দপুর-শাহাড়পাড়া ইউনিয়নে দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে, গুলিও হয়েছে শুনেছি, কেউ হতাহত হয়নি। উপজেলা পরিষদে এক প্রার্থীর সমর্থকদের মিছিল করতে বাধা দেওয়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়, এখানে পুলিশ ২ রাউ- ফাঁকা গুলি ছুঁড়েছে।

  • [১]