- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে নির্মাণের তিন মাসের মাথায় পাকা সেতু ভেঙে পড়ার ঘটনায় তদন্ত কমিটি

স্টাফ রিপোর্টার
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় নির্মাণের তিন মাসের মাথায় একটি পাকা সেতু ভেঙে পড়ার ঘটনা তদন্তে জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি কমিটি গঠন করা হয়েছে। শনিবার এই কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির সদস্যরা হলেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) আইনুর আক্তার পান্না, সুনামগঞ্জের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মো. সিদ্দিকুর রহমান ও গণপূর্ত বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মো. আশরাফ উদ্দিন।
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের প্রভাকরপুর ও হামিদপুর গ্রামের মধ্যবর্তী    
রাঙাখাল এলাকায় গত মার্চ মাসে এই সেতুটি নির্মাণ করা হয়। সরকারের গ্রামীণ রাস্তায় কমবেশি ১৫ মিটার দৈর্ঘ বিশিষ্ট সেতু নির্মাণ প্রকল্পের আওতায় ৩৮ লাখ টাকা ব্যয়ে এটি নির্মাণ করা হয়েছিল। সেতুটি নির্মাণের ঠিকাদারী প্রতিষ্ঠান ছিল সিলেটের বিশ্বনাথ উপজেলার মেসার্স মাসুক টেড্রার্স। এই সেতুর দৈর্ঘ্য ছিল সাড়ে ১২ মিটার। কিন্তু সেতুটি গত ৮ জুলাই রাতে ভেঙে পড়ে। এতে দুর্ভোগে পড়েন এলাকাবাসী।
সুনামগঞ্জের জেলা প্রশাসক মো. সাবিরুল ইসলাম বলেছেন, তদন্ত কমিটির প্রতিবেদন পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তবে জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ শহীদুজ্জামান বলেছেন, সেতুটি ভেঙে যাওয়ার পর তারা সরেজমিন তদন্ত করে কোনো ত্রুটি পাননি। এবার পানি হয়েছে বেশি। খালে প্রচন্ড ¯্রােত ছিল। মূলত প্রাকৃতিক দুর্যোগের কারণেই সেতুটি ভেঙে পড়েছে।
উল্লেখ্য এই সেতু ভাঙ্গা নিয়ে দৈ;নিক সুনামগঞ্জের খবরে সংবাদ ও সম্পাদকীয় মন্তব্য প্রকাশিত হয়েছিল।

  • [১]