জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় নিহত সারজান মিয়া এবং মিনহাজ আলম মুর্শেদের স্মরণে শোকসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলার চিলাউড়া বাজারের ব্যবসায়ীদের আয়োজনে শোক সভায় সভাপতিত্ব করেন ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হারুনুর রাশিদ।
এমসি কলেজের শিক্ষার্থী নাজমুল ইসলাম রেজার পরিচালনায় সভায় বক্তব্য দেন শাহিদুল ইসলাম বকুল মিয়া, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চেয়ারম্যান আরশ মিয়া, চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহিদ, চিলাউড়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাও. তাজুল ইসলাম, ছায়াদ মিয়া, চিলাউড়া শাহী জামে মসজিদের ইমাম মাও. বদর উদ্দিন আল আমিন, ব্যবসায়ী জাহাঙ্গীর আলম প্রমুখ।