জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে মায়া ফুড এন্ড ফিসারিজের পাহাড়াদার হিরন মিয়া হত্যা মামলাকে ভিন্নখাতে প্রভাবিত করতে চেষ্টা করছে একটি কুচক্রীমহল। পূর্ব শক্রতার জের ধরে আসামি করার চেষ্ট চলছে।
নিহতের ছোটভাই মনিরুল জানান, মায়া ফুড এন্ড ফিসারিজের কেয়ারটেকার আঙ্গুর মিয়া তার আপন শ্যালককে বাঁচাতে ও নিরপরাধলোকদের ফাঁসাতে মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছেন।
বাদী আনা মিয়া বলেন, মূলহত্যাকারীকে ধরা গেলে সবকিছু খোলাসা হয়ে যাবে। গ্রেফতারকৃত রাজু আমার চাচাতো ভাই। তার ব্যাপারে আমি অভিযোগ করিনি। পুলিশ তাকে গ্রেফতার করে জেল হাজতে পাঠিয়েছে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মুরসালিন জানান, হিরন মিয়ার হত্যার নির্মম ঘটনাটি আমি গুরুত্ব দিয়ে তদন্ত
করছি। পলাতক পাহাড়াদার ইছাক এই হত্যাকান্ড ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছ্।ে তাকে গ্রেফতার করা গেলে সব কিছু পরিস্কার হয়ে যাবে। তিনি বলেন, নিরপরাধ কাউকে হয়রানী করা হবে না। প্রকৃত খুনিকে গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।
নিহত হিরন মিয়া প্রায় দেড় মাস যাবৎ জগন্নাথপুরের হাসিমাবাদ এলাকায় মায়া ফিসারিজে পাহাড়াদার হিসেবে কর্মরত ছিল। এ ফিসারিজে আরো আটজন পাহাড়াদার কর্মরত আছে। ঘটনার পর থেকে ইছাক মিয়া পলাতক রয়েছে।
মায়া ফিসারিজের স্বত্বাধিকারী আব্দুন নুরের চাচাতো ভাই আলী হোসেন জানান, রাতে পাহাড়াদারদের মধ্যে চিৎকার ও ঝগড়া শুনতে পাই।
উল্লেখ্য, গত শনিবার সকালে জগন্নাথপুর উপজেলা সদরের হাসিমাবাদ এলাকার মায়া ফুড এন্ড ফিসারিজের পাহাড়াদার হিরন মিয়া (২৮) এর রক্তাক্ত লাশ উদ্ধার করে জগন্নাথপুর থানা পুলিশ। ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে নিহতের বড় ভাই আনা মিয়া বাদী হয়ে জগন্নাথপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। নিহত হিরন মিয়া পৌর এলাকার কেশবপুর গ্রামের মৃত হুশমত আলীর পুত্র। হত্যাকান্ডের পর থেকে পলাতক পাহাড়াদার ইছাক মিয়ার বাড়ি পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামে। সে ওই গ্রামের মৃত সিরাজ মিয়ার পুত্র।