- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে নৈশ প্রহরী খুন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে এক নৈশ প্রহরীকে নৃশংসভাবে খুন করেছে দুর্বৃত্তরা। পুলিশ শনিবার সকাল ১১ টার দিকে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠিয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, পৌরশহরের হাসিমাবাদ মৌজার জগন্নাথপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী  গয়াছ আলী (আবদুর নুর) এর মালিকাধীন ফিসারিতে ৩ মাস ধরে ধরে পৌর এলাকার কেশবপুর গ্রামের মৃত    হুসমত উল্লার পুত্র হিরন মিয়া নৈশপ্রহরীর কাজে কর্মরত ছিল। ওই ফিসারিতে আরো ৮ জন নৈশ প্রহরীর  দায়িত্বে কাজ করছেন। শুক্রবার রাতে  হিরন মিয়া (২৭) কে নির্মমভাবে  হত্যা করে লাশ ফিসারিতে ফেলে দেয় দুর্বৃত্তরা। ওই রাতে হিরনের সঙ্গে পাটলী ইউনিয়নের সাতহাল গ্রামের ইসহাক আলী কর্মরত ছিলেন। ঘটনার পর থেকেই ইসহাক কে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় পুলিশ ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। আটককৃতরা হলেন কেশরপুর পশ্চিমপাড়া এলাকার আঙ্গুর মিয়া (৩৭), রাজু মিয়া (৩০) ও সুবেদ আলী (২৬)। এদিকে বিকেলে এএসপি সঞ্জয় সরকার ঘটনাস্থল পরির্দশন করেছেন।
ঘটনাস্থল পরির্দশকারী জগন্নাথপুর থানার এস. আই আশরাফুল ইসলাম জানান, ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সুনামগঞ্জ মর্গে পাঠানো হয়েছে। হত্যাকান্ডের কারণ এখনো জানা যায়নি। এ ব্যাপারে ৩ জনকে থানায় জিজ্ঞাসাবাদ চলছে। মামলার প্রস্তুুতি চলছে।

  • [১]