- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে নৌকাডুবিতে মৃগীরোগীর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে নৌকা ডুবিতে একজনের মুৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। তার নাম বাহার উদ্দিন (১৮)। সে উপজেলার ভুরাখালী গ্রামের আইয়ুব উল্লার পুত্র। এলাকাবাসী জানান, বাহার উদ্দিন সোমবার বিকেলে নৌকা নিয়ে কচুরিপানা সংগ্রহের জন্য  স্থানীয় নলুয়ার হাওরে যান। এ সময় নৌকা ডুবে গিয়ে তিনি নিখোঁজ হন। রাত আটটার দিকে তার লাশ পানিতে ভেসে উঠে। পরিবারের লোকজন জানিয়েছেন তিনি একজন মৃগীরোগী ছিলেন।

  • [১]