- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে পশুর হাট থেকে লন্ডন প্রবাসির দুই লাখ টাকা ও ক্রেডিট কার্ড খোয়া

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পশুর হাট থেকে লন্ডন প্রবাসীর দুই লাখ টাকা ও এটিএম কার্ড খোয়া গেছে বলে খবর পাওয়া গেছে।  বৃহস্পতিবার বিকেলে পৌর এলাকার কেশবপুর বাজারে এ ঘটনা ঘটে।  
জানা যায়, ঈদুল আযহা উপলক্ষে ওই বাজারে ঈদের শেষ পশুর হাট বসে। উপজেলার কলকলিয়া ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা লন্ডন প্রবাসি আবদুস সালাম পশু ক্রয়ের জন্য হাটে যান। প্রচন্ড ভিড়ের মধ্যে তার পাঞ্জাবির পকেট থেকে  দুই লাখ টাকা  ও ক্রেডিট কার্ড খোয়া যায় এসময়।  
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, বিষয়টি আমাদের জানা নেই। এব্যাপারে কেউ কোন অভিযোগ করেনি।

  • [১]