- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলা যুবলীগের সহ-সভাপতি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইকড়ছই গ্রামের বাসিন্দা মাহবুবুর রহমানের চার বছরের শিশুপুত্র মুহিতুর রহমান (৬) পানিতে ডুবে মারা গেছে। ফুফুর বাড়িতে বেড়াতে গিয়ে অন্যান্য শিশুদের সাথে বাড়ির পাশের নদীতে সাঁতার কাটতে  গিয়ে রবিবার সকালে সে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তার সন্ধান পাওয়া না যাওয়ায় স্বজনরা খুঁজতে নামেন। পরে ভাসমান অবস্থায় লাশ পাওয়া যায়। যুবলীগ নেতা মাহবুবুর রহমানের শিশুপুত্রের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

  • [১]