- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে পানিতে ডুবে ইমামের মৃত্যু

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলায় পানিতে পড়ে এক ইমামের মৃত্যু হয়েছে। হাফিজুর রহমান (২৫) নামে ওই ইমাম পৌর শহরের লুদরপুর গ্রামের আব্দুল ওয়াদুদ’র বাড়ির পারিবারিক মসজিদে পবিত্র মাহে রমজান উপলক্ষে তারাবির নামাজ পড়ার জন্য ইমাম হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার ঘাগাপাশা গ্রামের ফজলুল রহমান চৌধুরী ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, লুদরপুর গ্রামের আব্দুর রহমানের বাড়িতে পবিত্র মাহে রমজান উপলক্ষে পারিবারিকভাবে তারাবির নামাজ পড়ার জন্য হাফিজুর রহমান কে দায়িত্ব দেওয়া হয়। শুক্রবার বিকেলে আছরের নামাজ পড়ে বাড়ির সামনে পুকুরে হাত মুখ ধুতে গিয়ে পানিতে পড়ে তিনি মারা যান। সন্ধ্যায় বাড়ির লোকজন পুকুরে গেলে হাফিজুর রহমানের মুঠোফোন দেখতে পান। পরে পুকুরে তার লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
জগন্নাথপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মিজানুর রহমান বলেন,পুকুরের পানিতে ডুবে মারা যাওয়া ইমামের লাশ ময়নাতদন্তের পর সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

  • [১]