- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে পানিতে পড়ে শিশুর মৃত্যু

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের নাদামপুর গ্রামে তিন বছরের এক শিশু পানিতে পড়ে মারা গেছে। এলাকাবাসী ও পরিবারের লোকজন জানান, উত্তর নাদামপুর গ্রামের আব্দুল রউফের ছেলে রাহি আহমদ শুক্রবার সকালে পরিবারের লোকজনের অলক্ষ্যে বাড়ির পাশে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পর শিশুটিকে না পেয়ে পরিবারের লোকজন খুঁজাখুঁজি শুরু করলে পুকুর থেকে তাকে উদ্ধার করে জগন্নাথপুর  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক শারমিন আরা আশা জানান,হাসপাতালে নিয়ে আসার আগেই শিশুটি মারা যায়।

  • [১]