- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে পিকাপ ভ্যানের ধাক্কায় দুই পথচারী আহত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পিকাপ ভ্যানের ধাক্কায় দুই পথচারী গুরুতর আহত হয়েছেন। মুমূর্ষু অবস্থায় তাদেরকে প্রথমে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওযা হলে কর্মরত চিকিৎসক তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট  এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।  
প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার রাত সাড়ে নয়টার দিকে পৌর এলাকার সি/এ মার্কেটের সামনে রাস্তার পাশ দিয়ে পায়ে হেঁটে যাওয়া পথচারী সৌরভ হোসেন (৩৫) ও শুভ (২৮) কে জগন্নাথপুর বাজার থেকে সিলেটগামী একটি পিকাপ ভ্যান ধাক্কা দিয়ে ফেলে দেয়। সৌরভ জগন্নাথপুর গ্রামের মোতালেব মিয়ার ছেলে। শুভর পিতার নাম জানা যায়নি। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাদেরকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দ্রুত ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।

  • [১]