- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে পিতা পুত্রসহ গ্রেফতার ১০

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশ ওয়ারেন্টভূক্ত আসামীসহ ১০ জনকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন মর্তুজ আলী, নুরুল আমিন, বদরুল আমিন, মুহিত মিয়া, সনক আলী, আতাউর রহমান, আব্দুল ওয়াহাব, শাহার আলী, আনহার মিয়া, মুশাহিদ আলী। তাদেরকে রবিবার জেল হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ জানায়, জগন্নাথপুর থানার এ এসআই শাহ জামাল ও তপন দেবের নেতৃত্বে একদল পুলিশ শনিবার রাতে পৌরএলাকার পূর্ব ভবানীপুর গ্রামে অভিযান চালিয়ে         
ওয়ারেন্টভূক্ত আসামী মর্তুজ আলী ও তার দুই পুত্র নুরুল আমিন ও বদরুল আমিনকে গ্রেফতার করে। এছাড়া মদপান করে মাতলামি করার অভিযোগে জগন্নাথপুর গ্রামের মুহিত মিয়া, সনক আলী, আতাউর রহমান, আব্দুল ওয়াহাব, শাহার আলী, আনহার মিয়া, মুশাহিদ আলী কে গ্রেফতার করেছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ মো. মুরছালিন জানান, গ্রেফতারকৃতদের জেল হাজতে পাঠানো হয়েছে।

  • [১]