জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে মাদক সেবনের অভিযোগে ৫ মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাদেরকে সুনামগঞ্জ জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন জগন্নাথপুর উপজেলার কলকলয়িা ইউনিয়নের ঘিপুড়া গ্রামের আব্দুস সুবহানের ছেলে রাজন আলী (২৫), একই ইউনিয়নের কলকলিয়া গ্রামের মহরম মিয়ার ছেলে আব্দুল মালিক (৪৮), ছাতক থানার জিগরি গ্রামের আলকাছ মিয়ার ছেলে সাবাজ মিয়া (৫০), একই গ্রামের আরিফ উল্লার ছেলে মৌরশ আলী (৫২), ও আলতাব আলীর ছেলে লুৎফুর রহমান (৪২) ।
জগন্নাথপুর থানার উপ পরিদর্শক (এস আই) মনিরুজ্জামান জানান, গত মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিত্বে জগন্নাথপুর থানা পুলিশের পুথক অভিযানে গাঁজা আর মদ সেবনের অভিযোগে ৫ মাদক সেবীকে আটক করা হয়। এব ্যাপারে থানায় মাদক আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।