জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুরে পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতির মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে তার স্বজনরা। এঘটনায় চার পুলিশ সদস্য আহত হয়েছে। তাদের কে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত রবিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে। তবে সোমবার বিকেল পর্যন্ত পুলিশ পালিয়ে যাওয়া আসামিকে ধরতে পারেনি।
পুলিশ ও এলাকাবাসি জানান, জগন্নাথপুর থানার এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে তিন পুলিশ সদস্য রবিবার বিকেলে উপজেলার আশারকান্দি ইউনিয়নের ঐয়ারকোণা গ্রামের মৃত মিছকন্দর আলীর ছেলে ডাকাতি মামলার ওয়ারেন্টেভুক্ত আসামি আব্দুস শহিদ (৪৫) কে অভিযান চালিয়ে আটক করে। থানায় নিয়ে আসার সময় স্থানীয় শান্তি বাজারে আসামির স্বজনরা সংঘবদ্ধ হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে হাত কড়া পরিহিত আসামি আব্দুস শহিদকে ছিনিয়ে নিয়ে যায়। হামলার এঘটনায় তিন পুলিশ সদস্যকে আহত হয়েছেন।
আহতরা হলেন জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম, এএসআই শফিকুল ও কনস্টেবল নিয়ামুল ইসলাম। তাদেরকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার এসআই রাজিব আহমদ বলেন, ডাকাতি মামলাসহ একাধিক মামলার আসামি আব্দুস শহিদকে গ্রেপ্তার করে নিয়ে আসার সময় পুলিশের ওপর হঠাৎ হামলা চালিয়ে পুলিশকে মারধর করে আসামিকে ছনিয়ে নিয়ে গেছে আসামির স্বজনরা। এঘটনায় আমাদের চার পুলিশ সদস্য আহত হন। পলাতক আসামিকে গ্রেপ্তার করা যায়নি এখনো। তবে এঘটনায় ৪ জনকে রাতে আটক করা হয়।
জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী পালিয়ে যাওয়া আসামিসহ হামলকারীদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েেেছ।