- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে পুলিশের পিকআপের ধাক্কায় আহত ২

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর থানা পুলিশের পিকআপ’র ধাক্কায় দুই পথচারি আহত হয়েছেন। তাদেরকে ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে এ দুর্ঘটনাটি ঘটে। প্রত্যক্ষদর্শীরা     
জানান, সুনামগঞ্জ থেকে ছেড়ে আসা জগন্নাথপুর থানা পুলিশের পিকআপটি জগন্নাথপুর -সুনামগঞ্জ সড়কের দরগাপাশা নামক স্থানে দুই যাত্রীকে ধাক্কা দিলে এতে দুইজন আহত হন। আহত দু’জনের নাম জানা যায়নি।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মো. মুরছালিন খবরের সত্যতা নিশ্চিত করে জানান, আহত দু’জন এখন শঙ্কামুক্ত।  

  • [১]