- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে পুলিশ প্রহরায় দু’পক্ষের উল্টো রথ পালিত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পুলিশ প্রহরায় দু’পক্ষের উল্টো রথযাত্রা উৎসব শেষ হয়েছে। কোন ধরণের অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণভাবে দু’পক্ষই দিনব্যাপী নানা ধর্মীয় অনুষ্ঠানাদির মাধ্যমে ফেরা রথ পালন করেছে। এ নিয়ে অবশ্য উপজেলা প্রশাসন বুধবার উভয়পক্ষকে নিয়ে সভা করে পৃথক সময়সূচী নির্ধারণ করে দেয়। অতিরিক্ত পুলিশের  উপস্থিতিতে কড়া নজরদারির মাধ্যমে দু’পক্ষের রথযাত্রা উৎসব শান্তিপূর্ণভাবে পালিত হয়। সকাল থেকে জগন্নাথপুর সার্বজনীন রথযাত্রা উৎসব  উদযাপন পরিষদ বাসুদেব শ্রীমন্দির প্রাঙ্গণে ধর্মীয় অন্ষ্ঠুানাদি পালন করে মহাপ্রসাদ বিতরণ করে শ্রী শ্রী জগন্নাথ বিগ্রহ ও বাসুদেব বিগ্রহ নিয়ে দুটি রথ বাসুদেব মন্দির থেকে জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয় চত্বরের রথবাড়িতে ঘুরে শ্রী শ্রী জগন্নাথ শ্রীমন্দিরে এসে সমবেত হয়। প্রশাসনের নির্ধারিত সময়সূচী অনুযায়ী অপরপক্ষ আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবমৃত সংঘ ইসকনের অঙ্গসহযোগী সংগঠন বাসুদেব নামহট্র সংঘের উদ্যেগে জগন্নাথপুর বাজারের শনিমন্দির থেকে রথ নিয়ে বাসুদেববাড়ি এলাকায় এসে শেষ হয়। বাসুদেববাড়ি প্রনব দেবের বাড়িতে দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠানাদি ও প্রসাদ বিতরণ করা হয়। সার্বজনীন রথযাত্রা উৎসবের নের্তৃত্বে ছিলেন  হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি বীরেন্দ্র কুমার দে, সেক্রেটারী সুধাংশু শেখর রায় বাচ্ছু, ধর্মীয় নেতা প্রনয় কান্তি খোকন সূত্রধর, পিযুষ রায় কালা, পূজা উদযাপন পরিষদ সভাপতি শংকর লাল দে, বাসুদেব মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রণব কুমার বণিক,  উপদেষ্ঠা পরিষদ সদস্য নয়ন রঞ্জন বণিক, বিষ্ণু বণিক, আশীষ দে, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর, সেক্রেটারী হীরা মোহন দেব, কাজল বণিক, প্রদীপ দে, শশী কান্ত গোপ, বিশ্ব পাল প্রমুখ। অপরদিকে আর্ন্তজাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইসকনের সহযোগী সংগঠন বাসুদেব নাম হট্রের উল্টো রথযাত্রায় নের্তৃত্বে ছিলেন বাসুদেব নামহট্র সংঘের সহ-সভাপতি মিল্টন বণিক,সহ-সভাপতি  মান্না বণিক, সাধারণ সম্পাদক সুখানন্দ গৌর চন্দ্র দাস, নামহট্র সিলেটের সাবেক সভাপতি বুদ্ধিগৌর দাস, হরে কৃষ্ণ নাম হট্র সংঘ সিলেটের সভাপতি পান্ডব গৌবিন্দ দাস, সাবেক সাংগঠনিক সম্পাদক তমাল প্রিয় গৌর দাস, সিলেট মহানগর সভাপতি রমনী কৃষ্ণ দাস, ফেঞ্চুগঞ্জ উপজেলা সভাপতি ধরনী ধারন দাস, খাদিমনগর ইউনিয়ন সভাপতি ধামোদর লীলা দাস, নামহট্র সিলেটের সাবেক যুগ্ম সম্পাদক ব্রজকৃষ্ণ দাস,  সুমন্ত মহারাজ প্রমুখ উল্লেখ্য গত ৬ জুলাই রথযাত্রা উপলক্ষে জগন্নাথপুর সার্বজনীন রথযাত্রা উদযাপন পরিষদ ও বাসুদেব নামহট্র সংঘের দু’পক্ষের মধ্যে ইটপাটকেলে নিক্ষেপে জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃমুরসালিন সহ উভয়পক্ষের ১০জন আহত হন। এঘটনায় পুলিশ বাদি হয়ে জগন্নাথপুর থানায় সাতজনের নামউল্লেখপূর্বক অজ্ঞাতনামা ১০ জনের বিরু্েদ্ধ পুলিশ অ্যাসল্ট মামলা দায়ের করেন।

  • [১]