- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে পুষ্টি সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত

জগন্নাথপুর অফিস
‘সম্মিলিত প্রচেষ্টা পুষ্টি কর্মসূচী জোরালোকরণে ফলপ্রসূ ও অগ্রণী ভূমিকা রাখবে’ এমন স্লোগানে পুষ্টি সমন্বয় কমিটির ৫ম দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
গত সোমবার জগন্নাথপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সভায় ২৮ জন অংশগ্রহণকারী অংশ নেন।
উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির দ্বি-মাসিক সভায় সভাপতিত্ব করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির সভাপতি মো. মেহেদী হাসান।
কালেক্টিভ ইম্প্যাক্ট ফর নিউট্রিশন ইনিশিয়েটিভ, কেয়ার বাংলাদেশ’র টেকনিক্যাল কর্মকর্তা মো. আলাউদ্দিন হোসেনের সঞ্চালনায় বক্তব্য দেন উপজেলা পুষ্টি সমন্বয় কমিটির উপদেষ্টা উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, কমিটির সদস্য সচিব উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মধু সুধন ধর, মীরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহবুবুল হক শেরিন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, দৈনিক প্রথম আলো প্রতিনিধি অমিত দেব, দৈনিক ইত্তেফাক প্রতিনিধি আব্দুল হাই সহবিভিন্ন দপ্তরের দাপ্তরিক প্রধান, এনজিও প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, সভায় সক্রিয় অংশগ্রহণ করেন।
সভায় এজেন্ডা ভিত্তিক আলোচনা হয় এবং করোনাকালীন মা ও শিশু জরিপ প্রতিবেদন ও ২০১৯-২০২০ বার্ষিক পুষ্টির পরিকল্পনা অগ্রগতি প্রতিবেদন পাওয়ার পয়েন্ট এর মাধ্যমে সভায় উপস্থাপন করা হয়।
এছাড়া ২০২০-২১ সালের বার্ষিক পুষ্টির পরিকল্পনা প্রণয়ন বিষয়ে উন্মুক্ত আলোচনা হয়। সকল সদস্যগণ আলোচনায় সক্রিয় অংশগ্রহণ ও মতামত প্রদান করেন।
সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান করোনাকালীন পুষ্টি অবস্থা উন্নয়নে সজাগ থাকা ও সকল দপ্তরের সক্রিয় অংশগ্রহণ এবং প্রচেষ্টার মাধ্যমে গুরুত্বপূর্ণ কর্মসূচি অন্তর্ভূক্তি ও বাস্তবায়নের উপর বিশেষ করে ইউনিয়ন পরিষদের সক্রিয় ভূমিকার বিষয়ে গুরুত্ব আরোপ করেন।

  • [১]