- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় আহত ১

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা আশারকান্দি ইউনিয়নের কালাম্ভরপুর গ্রামে প্রতিপক্ষের হামলায় এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। শুক্রবার এ ঘটনা ঘটে।
জানা যায়, ওই গ্রামের আলী হায়দার খান ও একই ইউনিয়নের মিলিক গ্রামের হাজী নুর মিয়ার সঙ্গে মামলা সংক্রান্ত বিরোধ চলছিল। এরই জের ধরে শুক্রবার সকাল ১১ টার দিকে স্থানীয় বাজারে যাওয়ার পথে হাজী নুর  মিয়ার নেতৃত্বে ৪/৫ জন উশৃখংল ব্যক্তি ধারালো অস্ত্র দিয়ে আলী হায়দারের উপর হামলা চালিয়ে গুরুতর আহত করে তার নিকট থেকে নগর ৪০ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জগন্নাথপুর থানার ওসি (তদন্ত) খান মোহাম্মদ মাইনুল জাকির জানান, হামলার খবর শুনেছি। তবে এ ব্যাপারে কেউ কোন লিখিত অভিযোগ করেনি থানায়।

  • [১]