- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় এসএসসি পরীক্ষার্থী আহত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া পন্ডিতা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক স্কুল ছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বুধবার রাতে এ ঘটনা ঘটেছে।
এলাকাবাসী জানান,  ওই গ্রামের সুফি মিয়ার সাথে একই গ্রামের ছানাফর উল্লাহ গংদের আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে রাত আটটার দিকে প্রাইভেট পড়া থেকে বাড়ি ফেরার পথে সুফি মিয়ার ছেলে ২০১৮ সালের এসএসসি পরীক্ষার্থী রাজেল আহমদ (১৬)কে প্রতিপক্ষের লোকজন মারধর করে রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশিদ চৌধুরী জানান, অভিযোগ পেয়েছি। তদন্তপুর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • [১]