- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে প্রতিপক্ষের হামলায় যুবক আহত

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় এক যুবক আহত হয়েছেন।
তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রবিবার সকালে এ ঘটনাটি ঘটেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, পৌরশহরের হবিবপুর পশ্চিমপাড়া এলাকার চুনু মিয়ার সঙ্গে একই এলাকার জিয়াউল হকের বাড়ির সীমানা নিয়ে পূর্ব বিরোধ চলছিল। যার জের ধরে সকালে জিয়াউল হক কে বাড়ির সামনের সড়কে পেয়ে প্রতিপক্ষের লোকজন অতর্কিতভাবে রামদা দিয়ে কুপিয়ে আহত করে।
স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় তাকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে প্রেরণ করেন।
জগন্নাথপুর থানার ওসি হারুনুর রশীদ চৌধুরী বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ঘটনায় এখনো মামলা হয়নি।

  • [১]