- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে প্রতীক পেয়েই প্রচারণায় মেয়র প্রার্থীরা

আলী আহমদ, জগন্নাথপুর
জগন্নাথপুর পৌরসভার উপনির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বী চার প্রার্থীর মধ্যে নির্বাচনী প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার জগন্নাথপুর উপজেলা নির্বাচন কার্যালয়ে সুনামগঞ্জ জেলা রির্টানিং অফিসার মুরাদ উদ্দিন হাওলাদার প্রার্থীদের মধ্যে প্রতিক প্রদান করেন।
মেয়র পদে চার প্রার্থী হলেন,আওয়ামী লীগ মনোনয়ন প্রার্থী জগন্নাথপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসি মিজানুর রশিদ ভূঁইয়া (নৌকা), বিএনপির দলীয় মনোনীত প্রার্থী যুক্তরাজ্য প্রবাসি বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক রাজু আহমদ (ধানের শীষ), স্বতন্ত্র প্রার্থী সদ্য প্রয়াত মেয়র আব্দুল মনাফের ছেলে যুক্তরাজ্য প্রবাসি আবুল হোসেন সেলিম (জগ) ও স্বতন্ত্র প্রার্থী বিএনপি নেতা আবিবুল বারি আয়হান (মোবাইল সেট)।
এদিকে প্রতিক পাওয়ার সঙ্গে সঙ্গে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন প্রার্থীরা। ভোটারদের নিকট প্রতিক তুলে ধরে ভোট প্রার্থনা করছেন তারা।
গতকাল বিকেলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রশিদ ভূঁইয়া পৌরএলাকার ভবের বাজার এলাকায় গনসংযোগ করেছেন। গণসংযোগকালে তিনি বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নৌকায় ভোট প্রার্থনা করে বলেন, পৌরবাসির সার্বিক উন্নয়নে একটি আধুনিক পৌরসভা গঠনের জন্য কাজ করতে চাই।
অপর দিকে স্বতন্ত্রী প্রার্থী আবুল হোসেন সেলিম পৌরএলাকার পশ্চিম ভবানিপুর এলাকায় গণসংযোগ করেছেন। এসময় তিনি ত^াঁর বাবার অসমাপ্ত কাজ সম্পন্ন করতে ভোট প্রার্থনা করেছেন।
এছাড়াও বিএনপির প্রার্থী রাজু আহমদ ও স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারি আয়হান প্রচারণা করেছেন নির্বাচনী এলাকায়।
বিএনপির প্রার্থী রাজু আহমদ বলেন, যারা জোরপূর্বক রাষ্ট্র ক্ষমতা দখল করে আছে। তাঁদের বিরুদ্ধে জনগণ ধানের শীষ প্রতিককে বিজয়ী করবে।
স্বতন্ত্র প্রার্থী আবিবুল বারি আয়হান বলেন, জগন্নাথপুর পৌরসভার প্রতিষ্ঠাকালে থেকে আজ অবধি নাগরিকরা তাদের কাক্সিক্ষত সেবা পাচ্ছেন না। পৌরবাসির সুযোগ সুবিধা দানের জন্য নির্বাচনে প্রার্থী হয়েছি। আমি বিশ্বাস করি জনগণ মোবাইল সেটে ভোট দেবেন।
সুনামগঞ্জ জেলা রির্টানিং অফিসার ও জেলা নির্বাচন কর্মকর্তা মুরাদ উদ্দিন হাওলাদার বলেন, মেয়র পদে চার প্রার্থীর মধ্যে প্রতিক বরাদ্দ দেয়া হয়েছে। ২৯ মার্চ ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে তিনি জানিয়েছেন।

  • [১]