- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে প্রবাসির শীতবস্ত্র বিতরণ

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর পৌর এলাকার উত্তর কেশবপুর গ্রামের  যুক্তরাজ্য প্রবাসি আব্দুল হামিদের উদ্যোগে সোমবার নিজ বাড়িতে দুই শতাধিক দরিদ্র লোকজনের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। প্রবাসি আব্দুল হামিদের সভাপতিত্বে ও টিটু আহমদের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, পৌর মেয়র আবদুল মনাফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর প্রশাসক আবদুল মুকিত, ইসলামী ব্যাংকের ম্যানেজার আবুল বাশার, সাবেক ইউপি চেয়ারম্যান আছকির আলী, ইসলামী পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, সৌরভ যুব সংঘের সভাপতি কর্মী    
সালাউদ্দিন আহমদ মিঠু, সমাজকর্মী কবির আহমদ, ক্বারী সিদ্দিক, মহরম আলী, খালিক মিয়া প্রমুখ।

  • [১]