- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে প্রবাসীদের শীতবস্ত্র বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর দুর্গাপুর গ্রামের বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসী আলমগীর হোসেনের উদ্যোগে এলাকার সুবিধাবঞ্চিত দরিদ্র অসহায় মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে রবিবার দুপুরে এলাকার বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক্ব আকমল খানের সভাপতিত্বে ও সমাজকর্মী আজিজুন নুরের পরিচালনায় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি সিদ্দিক আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, যুক্তরাজ্য আওয়ামী লীগ সহ-সভাপতি হরমুজ আলী।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, সাংবাদিক ইকবাল হোসেন আনা, ইসহাকপুর উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি বদরুল ইসলাম।
এদিকে উপজেলার পাটলী ইউনিয়নের যুক্তরাজ্য প্রবাসী আব্দুল গানী ও ফারুক হোসেন গনীর অর্থায়নে মামু-ভাগ্না কল্যাণ ট্রাস্টের উদ্যোগে পাটলী কুরেশী বাড়িতে এলাকার হতদরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে সাবেক ইউপি সদস্য ও ট্রাস্টের সভাপতি মুক্তার মিয়া কুরেশীর সভাপতিত্বে ও সমাজকর্মী রুহেল আহমদের পরিচালনায় এক সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন এলাকার বিশিষ্ট সমাজসেবক ও প্রবীণ ব্যক্তি আব্দুল মছব্বির দুলু, শাহ আলম কামালী,পাটলী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিউল করিম, সমাজসেবী আব্দুল মালিক, হাফিজুর রহমান, আনোয়ার মিয়া, তখলিছ মিয়া, শামীম মিয়া, দোয়ারুল কামালী, ফখরুল ইসলাম প্রমুখ।

  • [১]