জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরসভার ভবানীপুর এলাকার বাসিন্দা যুক্তরাজ্য প্রবাসি বিশিষ্ট সমাজসেবক আমজাদ আলী শফিক মিয়ার ব্যক্তিগত উদ্যোগে বন্যাদুর্গত মানুষের মধ্যে ঈদকে সামনে রেখে আর্থিক সহায়তা করা প্রদান করা হয়েছে।
রবিবার দুপুরে প্রবাসীর পক্ষে জগন্নাথপুর বাজার ব্যবস্থা কমিটির যুগ্ম সম্পাদক লিটন মিয়া ও গীতিকার আলাই মিয়া জগন্নাথপুর পৌরসভার ৫ ও ৬নং ওয়ার্ডের বন্যায় পানিবন্দি অসহায় দুই শতাধিক পরিবারের নিকট নগদ অর্থ পৌঁছে দেন। আগামীকাল ৪ নং ওয়ার্ডে একশত পরিবারের মধ্যে আর্থিক সহায়তা দেয়া হবে।