- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ফলাফল নিয়ে তিন পরাজিত প্রার্থীর অভিযোগ

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার তিনটি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্ধী তিন প্রার্থী রির্টানিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছেন। উপজেলা পরিষদ নিয়ন্ত্রন কক্ষে ফলাফল ঘোষনাকালে সংশ্লিষ্ট রির্টানিং অফিসার বরাবরে উপজেলার আশারকান্দি ইউনিয়নের আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আব্দুল আহাদ মদরিছ মিয়া তিলক সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে ভোট পূনগননার দাবি জানিয়ে রির্টানিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেন। একইভাবে সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবুল হাসান রির্টানিং অফিসার বরাবরে লিখিত অভিযোগ করে বলেন,তার সুনিশ্চিত বিজয় নসাৎ করতে বুধরাইল ভোটকেন্দ্রে প্রতিপক্ষ প্রার্থীর লোকজন গুলাগুলি ও সংঘর্ষের ঘটনা ঘটিয়েছেন।  এছাড়াও চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী হারুণ রাশীদ ইউনিয়নের ৫টি কেন্দ্রের ফলাফর বিবরণী না পাওয়ার অভিযোগ করে রির্টানিং অফিসারের নিকট লিখিত অভিযোগ করেন।  
জগন্নাথপুর উপজেলা নির্বাচন অফিসার গোলাম সারওয়ার বলেন,সবকটি ইউনিয়নেই সুষ্ঠ শান্তিপূর্ন ভোট গ্রহণ হয়েছে। ফলাফল ঘোষনার পর বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে।

  • [১]