- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ফসলের সঙ্গে শত্রুতা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে ফসলী জমির ফসল নষ্ট করে দেয়া হয়েছে দুর্বত্তরা। গত মঙ্গলবার রাতের আঁধারে উপজেলার আশারকান্দি ইউনিয়নের জয়দা গ্রামের হাওরে ঘটনাটি ঘটেছে।
জানা যায়, জয়দা গ্রামের কৃষক ছালিক আহমদের নিকট থেকে তাঁর ভাতিজা মোহাম্মদ আলী জমি বর্গা নিয়ে স্থানীয় সেলনী হাওরে ৩৪ ডিসিমেল বোরো জমিতে ফসলের আবাদ করেন। মঙ্গলবার রাতে দুবৃর্ত্তরা সব বোরো ফসল কেটে বিনষ্ট করে দিয়েছে। এতে বর্গাচাষি দিশেহারা হয়ে পড়েছেন।
বর্গা চাষির চাচা জমির মালিক ছালিক আহমদ বলেন, কে বা কারা আমাদের এতো রড় ক্ষতি করেছে রাতের আঁধারে। দুর্বৃত্তরা জমির সব ফসল কেটে নষ্ট করে দিয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, জমি নিয়ে এলাকার একপক্ষের সঙ্গে আমার দীর্ঘদিন ধরে মামলা মোকদ্দমা চলছে। আমার ধারা প্রতিপক্ষের লোকজন এ ঘটনা ঘটিয়েছে। এ ব্যাপারে আমি আইনানুগত পদক্ষেপ নেব।
জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, জমির ফসল নষ্টের বিষয়ে আমরা কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

  • [১]