- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ফিজিও থেরাপি সেন্টার’ উদ্বোধন

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর পৌরশহরের হাসপাতাল পয়েন্টে একটি ফিজিও থেরাপি সেন্টার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সেন্টারের উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ।
এর পূর্বে থেরাপি সেন্টারের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল হাকিমের সভাপতিত্বে ও   আনোয়ার হোসেনের পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডা. বাছিরুল ইসলাম ভূঁইয়া, পৌর আওয়ামী লীগের সহসভাপতি আলা মিয়া, ব্যবসায়ী এমএ নুর, শান্তিনগর বাজার ব্যবস্থাপনা কমিটির সাধারণ সম্পাদক সাজিদুর রহমান, সহ-সেক্রেটারি আবদুল হান্নান।

  • [১]