- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ফুটবলারদের সনদ বিতরণ

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা পরিষদের অর্থায়নে অনুর্ধ ১৬ ফুটবলারদের মধ্যে সনদ বিতরণী অনুষ্ঠিত হয়েছে। বুধবার আবদুস সামাদ আজাদ অডিটরিয়ামে উপজেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত সনদ বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্বে করেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাছুম বিল্লাহ। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদীর আহমদ মুক্তা।
উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদন মাহবুবুর রহমান ভূইয়ার পরিচালনায় বক্তব্য রাখেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সম্পাদক আকমল হোসেন ভূইয়া, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি রুহুল আমিন রাহুল, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমদাদ হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে ৩২ জন প্রশিক্ষণার্থীদের মধ্যে সম্মাননা সনদ প্রদান করা হয়।

  • [১]