- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

জগন্নাথপুর প্রতিনিধি
জগন্নাথপুর উপজেলার মীরপুর ফুটবল এসোসিয়েশনের উদ্যোগে স্বাধীনতা কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ রবিবার বিকেলে মীরপুর বাজার মাঠে অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় মীরপুর ফুটবল ক্লাবকে পরাজিত করে শ্রীরামসি ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়।
মীরপুর ফুটবল এসোসিয়েশনের সভাপতি আব্দুল কাহারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামীমের পরিচালনায় পুরস্কার বিতরনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান আকমল হোসেন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক শিক্ষানুরাগী হরমুজ আলী মাষ্টার, মীরপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জমির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, সাবেক কৃতি ফুটবলার আব্দুন নূর, শিক্ষানুরাগী আব্দুল খালিক, ইলিয়াছ আহমদ, প্রবাসী আবাব মিয়া, আব্দুল কাদির মেম্বার, মীরপুর বাজার সভাপতি শাহিদ মিয়া, সেক্রেটারী আব্দুল ওদুদ, সাবেক মেম্বার ঈমান আলী, রাজনীতিবিদ নুরুল ইসলাম, জাবেদুল মেম্বার, আতিকুর রহমান, প্রবাসী নাসির উদ্দিন, সাবেক কৃতি ফুটবলার নুর মিয়া, আবু আয়হান, সংগঠনের সহ-সভাপতি শাপলা মিয়া, হেলাল আহমদ প্রমুখ।

  • [১]