- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে বন্যার্তদের অর্থ সহায়তা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে হাওরপাড়ের বন্যার্তদের মধ্যে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।
বুধবার দুপুর উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম বিল্লাহ উপজেলার নলুয়া হাওরবেষ্টিত চিলাউড়া হলদিপুর ইউনিয়নের দাসঁনা গাও ও ভূরাখালি গ্রামের বন্যায় ক্ষতিগ্রস্থ একশত জন নারী পুরুষের মধ্যে নগদ ৫০০ শত টাকা বিতরণ করেন।
বিতরণকালে  উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সভাপতি আকমল হোসেন, প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুস হাসিমসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুস উপস্থিত ছিলেন ।

  • [১]