- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুরে বন্যার পানিতে ডুবে আরিয়ান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার দুপুরে জগন্নাথপুর পৌরসভার হরিহরপুর এলাকায় এ ঘটনা ঘটে। শিশুটি ওই এলাকার শাহিন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, পরিবারের সদস্যদের অগোচরে বসতবাড়ির সামনে বন্যার পানিতে শিশুটি পড়ে যায়। পরে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক শিশুটি মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার বদরুজ্জামান উজ্জ্বল বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। সে ঘটনাস্থলে মারা যায়।

  • [১]