জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার স্থানীয় কলকলিয়া বাজারে ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামানের সভাপতি ও যুগ্ম সাধারণ সম্পাদক এম সাদিকুর রহমান নান্নু’র পরিচালনায় ইফতার পূর্ব এক
আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি আবু হোরায়রা সাদ মাষ্টার, জেলা বিএনপির সহ সভাপতি অ্যাড. মল্লিক মঈনউদ্দিন সোহেল, উপজেলা বিএনপির সহ সভাপতি রফিকুল ইসলাম খসরু, অ্যাড. জিয়াউর রহিম শাহীন, সাধারণ সম্পাদক কবির আহমদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সোবহান, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হাজী সোহেল আহমদ খান টুনু প্রমুখ।