- সুনামগঞ্জের খবর » আঁধারচেরা আলোর ঝলক - https://archive.sunamganjerkhobor.com -

জগন্নাথপুরে বিএনপির কমিটি বাতিলের দাবিতে সভা

জগন্নাথপুর অফিস
জগন্নাথপুর উপজেলা বিএনপির নবগঠিত কমিটি বাতিলের দাবি করে একাংশের নেতাকর্মীদের উদ্যোগে রবিবার দুপুরে পৌর শহরের অস্থায়ী কার্যালয়ে প্রতিবাদ সভা হয়েছে।
উপজেলা বিএনপির সাবেক সভাপতি জগন্নাথপুর পৌরসভার সাবেক মেয়র আক্তার হোসেনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি নেতা মির্জা আবুল কাসেম স্বপনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কর্নেল (অব.) সৈয়দ আলী আহমদ, বিএনপি নেতা আতাউর রহমান, আবুল হোসেন, লুৎফুর রহমান চৌধুরী, কদ্দুছ মিয়া, সৈয়দ জিতু মিয়া, আবিবুল বারী আয়হান, মিজানুর রহমান, শাহেদ আহমদ, নুরুজ্জামান, তাজিবুর রহমান, জামিল   
হুসেন গেদন, তকবুর হুসেন, পারভেজ আহমদ, মামুর আহমদ, ফারুক মিয়া, আইনুল ইসলাম, আঙ্গুর মিয়া, যুবদল নেতা ছায়াদ মিয়া, আব্দুল হান্নান প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা আকিক মিয়া, ছায়াদ মিয়া, নানু মিয়া, আলমগীর জিম্মাদার, আব্দুল গফ্ফার, ছরত মিয়া, যুবদল নেতা শামিনুর রহমান, রফিক মিয়া, সৈয়দ আবু বক্কর, সৈয়দ আজহার, শাহিন মিয়া, ছাত্রদল নেতা শহিদ মিয়া, জাহেদ আহমদ, আলী হোসেন, মহসিন আহমদ, সামছুজ্জামান শামীম জুবেল, আফরোজ আলী, শামীম, ফয়েজ ফয়ছল, সালাউদ্দিন, মির্জা তামিম প্রমুখ।
সভায় বক্তারা নবগঠিত জগন্নাথপুর উপজেলা বিএনপির কমিটিকে অগণন্ত্রাতিক ও গঠনতন্ত্র বিরোধী আখ্যা দিয়ে কমিটি বাতিলের দাবি জানানো হয়।

  • [১]